• শিক্ষা

নওগাঁয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” স্লোগান নিয়ে গতকাল রোববার নওগাঁয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) নওগাঁ সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক স্তরের  গ্রুপ পর্যায়ের দুর্নীতি প্রতিরোধবিষয়ক এ  প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পক্ষ দল হিসেবে নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষ দল হিসেবে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় দল অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল ‘সামাজিক আন্দোলনেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার একমাত্র উপায়’। বিতর্ক প্রতিযোগিতায় নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আদিবা খানম।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু।

অন্যদের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, দুদক সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর সহকারী পরিচালক তানভীর আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান প্রমুখ।

মন্তব্য (০)





image

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ জরুরি নির্দেশনা দিল মাউশি

১

নিউজ ডেস্ক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চারটি জরুরি ...

image

২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি...

image

‎শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্ব...

৩

‎নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

image

‎শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর স...

৪

‎নিউজ ডেস্কঃ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার...

image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক...

৫

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ক...

  • company_logo