ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম কর্তৃক পুরস্কার পেয়েছেন উলিপুর থানার এসআই মো. আতিকুজ্জামান আতিক। শনিবার (৮ জুন) দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে মাসিক কল্যাণ সভায় আইজিপির পক্ষে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পিপিএম। জানা যায়, ১৭টি মাদক মামলার দুর্ধর্ষ আসামিকে ওয়ারেন্টমূলে গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আইজিপি কর্তৃক এই পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক (সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আমিরুজ্জামান, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, সকল থানা, ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ...
নিউজ ডেস্কঃ চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে অব...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী...
নিউজ ডেস্ক : প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নত...

মন্তব্য (০)