ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সংস্থায় কাজ করা ১৫ জন ইয়েমেনি কর্মীকে ধরে নিয়ে গেছে দেশটির হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের তিন কর্মকর্তা শুক্রবার (৭ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
একের পর এক অভিযান চালিয়ে বৃহস্পতিবার সশস্ত্র হুথি বিদ্রোহীরা জাতিসংঘের ৯ জন কর্মী, মার্কিন অর্থায়নে পরিচালিত গণতন্ত্রপন্থী গ্রুপ ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) তিন কর্মী এবং স্থানীয় মানবাধিকার দলের তিনজনকে ধরে নিয়ে যায়।
হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করে এবং দেশটির উত্তরের বিশাল অংশ তাদের দখলে রয়েছে। গতকাল তারা রাজধানীর বিভিন্ন বাড়ি এবং অফিসে অভিযান চালায়। এ সময় হুতি বিদ্রোহীরা ওই কর্মকর্তাদের ফোন এবং কম্পিউটার জব্দ করে।
ইয়েমেনের দক্ষিণ অংশ নিয়ন্ত্রণ করা দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকার জানিয়েছে, জাতিসংঘের ওই কর্মকর্তারা মানবাধিকার কর্মী ছিলেন এবং তারা মানবিক সম্পর্কিত বিষয় নিয়েও কাজ করতেন।
এ বিষয়ে জানতে জাতিসংঘ এবং এনডিআই’র সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে হুতি বিদ্রোহীদের মুখপাত্রও কিছু বলতে রাজি হয়নি।
নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...
নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...
নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...
নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...
নিউজ ডেস্ক : গরুর দাম যে কোটি কোটি টাকা হতে পারে, তা হয়তো অন...

মন্তব্য (০)