• খেলাধুলা

প্রতিপক্ষকে নয়, নিজের দল কে নিয়ে ভাবছেন শান্ত

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ শুরু হওয়ার পর সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনো বাংলাদশের মাঠে নামা হয়নি। অবশেষ আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোরে শুরু হবে লাল-সবুজের প্রতিনিধিদের বিশ্বকাপ মিশন। সে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে যথারীতি আশার কথা শুনিয়ে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হেরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। মাত্র ৭৭ রানে অলআউট হওয়ার পর ৬ উইকেটের হারে শুরু হয়েছে লঙ্কানদের বিশ্বকাপ।

বাংলাদেশের বিপক্ষে অতীত রেকর্ড সমৃদ্ধ হলেও মাঠে নামার আগে যে কিছুটা বাড়তি চাপ থাকবে হাসারাঙ্গাদের, তা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়।বাংলাদেশ এই চাপের সুযোগটা নিতে পারবে কিনা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সে প্রশ্ন করা হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। তার সোজাসাপ্টা জবাব, ‘তাদের মনে কী চলছে, কীসের মধ্য দিয়ে যাচ্ছে, তা নিয়ে আমরা ভাবছি না। আমরা আমাদের কথাই ভাবছি। আমাদের নিজেদের শক্তিমত্তার ওপরই আমরা খেলতে চাই।

হ্যাঁ, তারা প্রথম ম্যাচটা ভালো খেলেনি। তবে সেটা নিয়ে আমরা ভাবছি না।’সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠে বাংলাদেশের সময় ভালো কাটছে না। সর্বশেষ যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর দলের আত্মবিশ্বাসে ব্যাপক চিড় ধরেছে। তবে শান্ত অতীত নিয়ে পড়ে থাকতে নারাজ, ‘অতীতে ভালো সময় যায়নি, কাল পুরোপুরি একটা নতুন দিন। আমরা জানি না কে ভালো খেলবে, কে দলকে জেতাবে। তবে আমরা সবাই দলকে জেতানোর জন্যে প্রস্তুত, ১৫ জনের সবার সে সক্ষমতা রয়েছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে সবাই নিজেদের জায়গা থেকে সেরাটা দেবে- এমনটাই আশা অধিনায়ক শান্তর, ‘ব্যাটার যদি সেট হয়, সে যেন খেলাটা শেষ করে আসে, বোলার যদি ভালো বল করা শুরু করে সে যেন ওই চারটা ওভার ভালোভাবে বল করে। আমি আশাবাদী যে আমরা ভালোভাবে দিনটা কাজে লাগাতে পারব।’

বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ছয়টায় ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo