• অর্থনীতি

জাতীয় সংসদের বাজেট অধিবেশন বিকেলে

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে বুধবার (৫ জুন) বিকেলে। এটি চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং প্রথম বাজেট অধিবেশন। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বিকেল ৫টায় সংসদ অধিবেশন শুরু হবে। বৈঠকের আগে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

সংসদীয় কার্যক্রমের রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিনের বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করার পরপরই মুলতবি করা হয়। 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সম্প্রতি কলকাতায় গিয়ে খুন হন। তবে তাঁর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় আজকের বৈঠকে তাঁর জন্য শোক প্রস্তাব নেওয়া হচ্ছে না বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

image

১৯ দিনে এলো ২৩ হাজার ৮৭ কোটি টাকার রেমিট্যান্স

নিউজ ডেস্ক : চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাস...

  • company_logo