• শিক্ষা

পাবনায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ২০২৪ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১জুন) জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল রানা খোকন, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল আলম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের বিশ্বাস প্রমুখ। 

উল্লেখ্য, উপজেলায় ৬৯ টি বিদ্যালয়ের ৩৭২ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। এর মধ্যে ৩৩৮ জন মাধ্যমিক, ৩১ জন মাদ্রাসা এবং ৩ জন ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo