• তথ্য ও প্রযুক্তি

যেভাবে দূর থেকে ফোনের অ্যাপ ডিলিট করবেন

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনেক সময় এমন হয় যে ফোন বাড়িতে রেখে অফিসে চলে এসেছেন। কিন্তু আপনার ফোনের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লগইন করা, কিংবা এমন কোনো অ্যাপ আছে যা বাড়ির লোক দেখে নিলে সমস্যা। আবার এমন হতে পারে ফোন চুরি হয়ে গেলে ব্যক্তিগত নানান তথ্য থাকে ফোনে। যা বেহাত হতে পারে যে কোনো সময়।

এমন সব পরিস্থিতিতে আপনি যেখানেই থাকুন না কেন, আপনার ফোন যে প্রান্তেই থাকুক ফোনের অ্যাপ ডিলিট করতে পারবেন। এমনই সুবিধা নিয়ে এলো গুগল প্লে স্টোর। যে সব ব্যবহারকারী একটার বেশি ডিভাইস বেশি ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই ফিচার কাজে আসতে পারে। বর্তমানে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করা গেলেও, তা ডিলিট করা যায় না। নতুন আপডেটের ফলে সেই কাজ খুব সহজে করতে পারবেন।

অন্য জায়গায় থেকে ফোনের অ্যাপ ডিলিট করার এই ফিচার বহু মানুষের কাজে আসতে পারে। এরই মধ্যে ফিচারটি রোল আউট করা শুরু করে দিয়েছে। তাই এখনই হয়তো আপনার ফোনে এই ফিচার আসবে না। আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

মূলত ফোন চুরি হয়ে গেলে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ভয় থাকে, তা রুখতে নতুন ফিচার আনছে অ্যান্ড্রয়েড। এবার টাচ না করেই ডিলিট করা যাবে অ্যাপস। ব্যবহারকারীকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে না কোনো অ্যাপস। গুগল প্লে স্টোরে নতুন আপডেট আনা হচ্ছে, সেখানেই পাওয়া যাবে এই সুবিধা।

কীভাবে দূর থেকেই ফোনের অ্যাপ ডিলিট করতে পারবেন দেখে নিন-

>> এজন্য প্রথমে গুগল অ্যাকাউন্ট দিয়ে প্লে স্টোরে লগইন করতে হবে।
>> তারপর প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করতে হবে।
>> এবার ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনে ট্যাপ করুন।
>> যে ডিভাইসটি মুছে ফেলতে চান সেটা সিলেক্ট করুন।
>> তারপর আনইনস্টল বাটনে ট্যাপ করলেই ডিলিট হয়ে যাবে।
>> এভাবে এক ডিভাইস থেকে আর এক ডিভাইসের অ্যাপ ডিলিট করতে পারবেন।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo