ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডালাসে ওয়ার্মআপ ম্যাচ ছিল টাইগারদের। তবে বৃষ্টির কারণে ২৮ মের ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। এবার সামনে আছে টিম ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ।ভারতের বিপক্ষে খেলতে বুধবার (২৯ মে) মধ্যরাতে নিউইয়র্কে পৌঁছেছে নাজমুল হোসেন শান্ত বাহিনী।
১ জুন নাসাও কাউন্টি স্টেডিয়ামে ভারতের সঙ্গে বাংলাদেশের ওয়ার্মআপ ম্যাচ। যা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এ ম্যাচকে সামনে রেখে ডালাস থেকে বিমানে করে নিউইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ। এ ম্যাচের পরই বাজবে বিশ্বকাপের দামামা।
ডালাসে ২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-কানাডা। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন। এবারের আসরে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। এ গ্রুপের অন্যরা হলো- নেদারল্যান্ডস, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

মন্তব্য (০)