• তথ্য ও প্রযুক্তি

বাজারে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং ফোন আনল রিয়েলমি

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং ফোন আনল রিয়েলমি। যার মডের রিয়েলমি জিটি ৬টি। জিটি সিরিজের নয়া ফোন এটি। ফোনটি আন্তর্জাতিক বাজারে আসতেই সাড়া ফেলেছে। বিশেষ করে গেমাররা এই ফোন লুফে নিচ্ছেন। 

বেশ কয়েকটি র‌্যাম ও স্টোরেজ ভার্সনে এই ফোন বিক্রি করছে রিয়েলমি। যার মধ্যে টপ ভার্সনে পাবেন ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। বেজ ভার্সনে পাবেন ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে এবং অ্যামোলিড প্যানেল। সঙ্গে পাবেন কর্নিং গোরিলা গ্লাসের সুরক্ষা। ফোনের অপারেটিং সিস্টেম রয়েছে অ্যানড্রয়েড ১৪।

পরবর্তী অপারেটিং সিস্টেমের আপডেটও পাওয়া যাবে বলে জানিয়েছে রিয়েলমি।এতে ক্যামেরা থাকছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। সামনে পাবেন ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

এই ক্যামেরা দিয়ে ফোরকে ভিডিও রেকর্ড করা যাবে। মাখনের মতো গেমিং হবে এই ফোনে, দাবি রিয়েলমির। এতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেনারেশন ৩ প্রসেসর।

কানেক্টিভিটির ক্ষেত্রে পাবেন ৫জি, ফোরজি ভোল্টি, ব্লুটুথ ৫.৪ এবং ইউএসবি টাইপ-সি। গেমিং এবং একটানা সোশ্যাল মিডিয়া ও মাল্টিটাস্কিং করার জন্য দরকার ভালো ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং। এতে পাবেন ৫০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo