ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা হয়েছে বলে ইসরাইলের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, যে দেশগুলো মানবাধিকার ও আন্তর্জাতিক আইন সম্পর্কে অন্যদের বক্তৃতা দিচ্ছে, তারাই অস্ত্র এবং কূটনৈতিক সমর্থন দিয়ে সহায়তা করছে ইসরাইলকে।
রাজধানী আঙ্কারায় ইন্টারন্যাশনাল বেনেভোলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তৃতাকালে এরদোগান বলেন, যেসব দেশ ইসরাইলকে রসদ ও সামরিক সহায়তা দিয়ে আসছে তারা ইসরাইলের রক্তপাতের সঙ্গে জড়িত।
তিনি বলেন, গত ২২৯ দিনে ইসরাইলের অবরোধের কারণে গাজা একটি কবরস্থানে পরিণত করেছে, যা ইতিমধ্যেই একটি উন্মুক্ত কারাগার ছিল।
এরদোগান আরও বলেন, যতক্ষণ পশ্চিমা শক্তিগুলো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পেছনে দাঁড়ানো অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনে গণহত্যা রোধ করা যাবে না।
তুর্কি নেতা হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইহুদিবাদী সম্প্রসারণবাদ এভাবে চলতে থাকলে বিশ্বে নতুন সংঘাতের সৃষ্টি হতে পারে।
তিনি দাবি করেন, ইসরাইল এই যুদ্ধে হেরেছে এবং মানবতার দৃষ্টিতে লাঞ্চিত হয়েছে।
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

মন্তব্য (০)