• প্রশাসন

কুড়িগ্রামে পুলিশের বহুমাত্রিক নিরাপত্তায় খুঁশি সাধারণ মানুষ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর উপজেলায় মঙ্গলবার(২১ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়। জেলা পুলিশের প্রায় ১২০০ পুলিশ সদস্য এই তিন উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করে। 

পুলিশ জানায়, কেন্দ্রে কেন্দ্রে ২/৪ জন পুলিশ সদস্য, ৩/৪ টি কেন্দ্র মিলে ১জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে রোবাস্ট মোবাইল টিম, পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ক্লাস্টার কেন্দ্র ভিত্তিক স্মার্ট স্ট্রাইকিং টিম মোতায়েন সহ নির্বাচনী এলাকাকে ৬ টি সেক্টরে ভাগ করে প্রত্যেক সেক্টরে একজন অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে সাংগুইন সেক্টর পুলিশ টিম দায়িত্ব পালন করেন। এছাড়াও থানাভিত্তিক মোতায়েন করা হয়েছিল পুলিশের ৩ টি স্পেশাল কুইক রেসপন্স টিম। পাশাপাশি দুর্গম এলাকায় জেলা পুলিশের নৌ টহল ও মোটরসাইকেল মোবাইল টিম দায়িত্ব পালন করছে বিভিন্ন চর এলাকার ভোট কেন্দ্রে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাসুদুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুরের উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে পরিদর্শন করেন।

পুলিশ সুপার ভোটকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি নিরাপত্তা তদারকি ও নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সাথে ভোটকেন্দ্রের নিরাপত্তা বিষয়ে নির্দেশনা দেন এবং ভোটারদের সাথে কথা বলেন।

কুড়িগ্রাম জেলা পুলিশ সদস্যরা নির্ভীকভাবে দায়িত্ব পালনের পাশাপাশি বয়স্ক, ডিসএবল ভোটারদের সহমর্মিতার হাত বাড়িয়ে দেন। ভোটাররা পুলিশের নির্ভীক, নির্মোহ, পেশাদারিত্বের সাথে নিরপেক্ষ নির্বাচনী দায়িত্ব পালনের প্রশংসা করেন, পাশাপাশি সহমর্মিতা ও মানবিকতার জন্য অন্তরিক ধন্যবাদ জানান। 

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo