• খেলাধুলা

গোল্ডেন বুট জিতলেন হালান্ড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে গত দুই মৌসুম ধরে আলো ছড়িয়ে চলেছেন আর্লিং হালান্ড। তার পুরস্কারও ঘরে তুলছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। টানা দ্বিতীয় মৌসুম তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয় করেছেন। এই পুরস্কার জয় করতে এবারের মৌসুমে তিনি ২৭ গোল করেছেন।রোববার (১৯ মে) রাতে প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে টানা চুতর্থবারের মতো শিরোপা জয় করেছে ম্যানচেস্টার সিটি।শিরোপা জয়ে এ ম্যাচে পুরো পয়েন্ট পাওয়ার বিকল্প ছিল না ম্যানসিটির সামনে।

কেননা আর্সেনাল তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছিল। শেষ ম্যাচে গোলের দেখা পাননি হালান্ড, তারপরও তার গোল্ডেন বুট জয়ে কোনো সমস্যা হয়নি। দ্বিতীয় স্থানে থাকা কোল পালমারকে অনেক পেছনে ফেলে তিনি এই পুরস্কার জিতেছেন। পালমারের গোল সংখ্যা ২২। তবে হালান্ড গত মৌসুমের পারফরম্যান্স টপকে যেতে পারেননি। গত মৌসুমে তিনি ৩৬ গোল করেছিলেন।টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ের মাঝ দিয়ে একটা সমালোচনার জবাবও দিয়েছেন হালান্ড।

গত এপ্রিলে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে অনেকটা নিষ্প্রভ ছিলেন এই ফরোয়ার্ড। গোলশূন্য ড্র হয়েছিল ম্যাচটি। এ ম্যাচের পর ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রয় কিন তাকে ‌'দ্বিতীয় সারির লিগের খেলোয়াড়' বলে খোঁচা দিয়েছিলেন। সে সময় অবশ্য হালান্ড তার কোচ পেপ গার্দিওলাকে পাশে পেয়েছিলেন। গার্দিওলা তার হয়ে জবাবে বলেছিলেন, হালান্ড বিশ্বের সেরা স্ট্রাইকার।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo