• তথ্য ও প্রযুক্তি

নতুন ফিচার আনলো \'হোয়াটসঅ্যাপ,পিন করা চ্যাটের জন্য

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ অ্যাপ বদলে যাচ্ছে। মেটা সাইটটিতে নানান পরিবর্তন আনতে চলেছে। এরই মধ্যে একাধিক নতুন ডিজাইন যুক্ত হয়েছে সাইটটিতে। এই অ্যাপের একটি বড় সুবিধা হচ্ছে পিন চ্যাট। অর্থাৎ অসংখ্য চ্যাটের ভিড়ে আপনার জরুরি চ্যাট যাতে হারিয়ে না যায় এজন্য চ্যাট পিন করে রাখা যায়।শুধু গোপনীয়তা বজায় রাখা নয়, প্রতিনিয়ত নানা নতুন নতুন ফিচার এনে চমকে দিচ্ছে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। এবার আরও একটি দারুণ ফিচার যুক্ত হতে চলেছে। এবার থেকে অনায়াসেই দেখে নেওয়া যাবে পিনড মেসেজের প্রিভিউ।

কিছু অ্যান্ড্রয়েড ফোনের বিটা ভার্সনে এরই মধ্যে পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে এই ফিচারটি। আরও কিছু আপডেটের পর তা সব ব্যবহারকারীর জন্য চালু করা হবে। হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ একাধিক চ্যাট পিন করার সুবিধা এরই মধ্যেই চালু হয়েছে। ফলে কাজ সংক্রান্ত কোনো গ্রুপ কিংবা প্রিয়জনের চ্যাটটি তালিকার উপরের দিকেই সবসময় রাখা যায়।

এবার সেই চ্যাটবক্সে ঠিক কী লেখা আসছে, তা চ্যাটবক্স না খুলেই দেখে নেওয়া যাবে। চ্যাটের উপর একটি থাম্বনেল ভেসে উঠবে। সেটিই আপনাকে জানান দেবে যে নতুন কোনো ছবি, ভিডিও কিংবা টেক্সট এলো কি না। অর্থাৎ আরও দ্রুত প্রয়োজনীয় তথ্য আপনার চোখের সামনে তুলে ধরবে হোয়াটসঅ্যাপ।

মন্তব্য (০)





image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

১

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

image

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় ...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...

image

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন...

  • company_logo