• খেলাধুলা

টি-টোয়েন্টিতে বিরাট কোহলিকে ছাড়িয়ে অনন্য কীর্তি গড়েছেন বাবর আজম

  • খেলাধুলা

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট কোহলিকে ছাড়িয়ে অনন্য কীর্তি গড়েছেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম। টি-টোয়েন্টিতে ৫০ বা পঞ্চাশোর্ধ ইনিংস খেলায় সবাইকে ছাড়িয়ে গেছেন বাবর। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে ৩৯বার ৫০ বা পঞ্চশোর্ধ রানের ইনিংস খেলেছেন পাকিস্তান অধিনায়ক।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে এই রেকর্ড গড়েন বাবর। এই ম্যাচে ৪২ বলে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। এতেই টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়েন বাবর

আইরিশদের বিপক্ষে পাকিস্তানের সিরিজ শুরু হওয়ার আগে এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার কোহলি। সিরিজের প্রথম ম্যাচের ফিফটি হাঁকিয়ে কোহলির রেকর্ডে ভাগ বসান বাবর। দ্বিতীয় রান না পেলেও তৃতীয় ম্যাচে এসেই কোহলিকে পেছনে ফেলে দেন পাকিস্তান অধিনায়ক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের ফিফটি আছে ৩৬টি। এছাড়া ৩টি ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তিনি। যে কারণে বাবরের ৫০ বা পঞ্চাশোর্ধ রানের ইনিংস হয়ে দাঁড়িয়েছে ৩৯টি। অপরদিকে কোহলির ফিফটি ৩৭টি। এর সঙ্গে একটি সেঞ্চুরি আছে ভারতীয় এই টপঅর্ডারের। সে হিসেবে কোহলির ৫০ উর্ধ্ব ইনিংস আছে ৩৮টি।

এই তালিকায় তৃতীয়স্থানে আছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। তার পঞ্চাশোর্ধ ইনিংস আছে ৩৪টি।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo