• লিড নিউজ
  • প্রশাসন

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক কার্যক্রম ও হেলমেট বিতরণ

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে মাথায় রেখে এবং নো হেলমেট, নো ফুয়েল এই শ্লোগানকে  সামনে রেখে ঠাকুরগাঁওয়ে  ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে  ঠাকুরঘাঁও  শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার উত্তম প্রাসাদ পাঠক। এ সময় তার সাথে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।

সচেতনতামূলক এ প্রচারাভিযানে যানজট নিরসনে যত্রতত্র গাড়ি পার্কিং না করা, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটর সাইকেল না চালানো, উল্টোপথে যানবাহন না চালানোসহ সড়ক পরিবহন আইন সম্পর্কে ধারণা  প্রদান করা হয় ।

পরে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের হেলমেট উপহার দেওয়ার মাধ্যমে জনগণকে সচেতন হওয়ার আহবান জানানো হয় এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করা ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখায় পুলিশ সুপার মহোদয় আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানান। 

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo