• শিক্ষা

কালীগঞ্জে এসএসসিতে পাশের হার ৭৯.৬৭ ও দাখিলে ৪০.৩২

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে চলতি বছরে প্রকাশিত ঢাকা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাশের হার ৭৯.৬৭ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার পাশের হার ৪০.৩২।

এসএসসিতে শতভাগ পাশের তালিকায় রয়েছে বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয় ও বাঘুন উচ্চ বিদ্যালয়। ১৭টি জিপিএ-৫ পেয়ে উপজেলার সর্বোচ্চ জিপিএ-৫ এর তালিকায় রয়েছে তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়।

অন্যদিকে, দাখিলে শতভাগ পাশের তালিকায় কোন মাদ্রাসার নাম নেই। বরং উপজেলার জামালপুর সিদ্দিকীয়া বালিকা দাখিল মাদ্রাসায় ১০ জন পরীক্ষা দিয়ে একজনও কৃতকার্য হতে পারেনি। 

বিষয়গুলোর সত্যতা স্বীকার করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত।   

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলায় এসএসসিতে তিনটি বিভাগ মিলে ৩ হাজার ২২২ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। এর মধ্যে ওই তিনটি বিভাগ থেকে ২ হাহার ৫৬৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উপজেলার তুমিলিয়া ইউনিয়নের বোয়ালী উচ্চ বিদ্যালয় থেকে ৩টি বিভাগে মোট ২৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে। এরমধ্যে সকল শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। মোক্তারপুর  ইউনিয়নের বাঘুন উচ্চ বিদ্যালয় থেকে ৩টি বিভাগে মোট ৩২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে। এরমধ্যে সকল শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে।

দাখিল পরীক্ষায় তিনটি বিভাগ মিলে ৬৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। এর মধ্যে ওই তিনটি বিভাগ থেকে ২৩৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় এ উপজেলায় শতভাগ পাস করার তালিকায় কোন মাদ্রাসার নাম নেই। 

সূত্র আরো জানায়, এসএসসিতে ১৭টি জিপিএ-৫ পেয়ে উপজেলার সর্বোচ্চ জিপিএ-৫ এর তালিকায় রয়েছে তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে পাশের হার ৯৬.৫০। ১৬টি জিপিএ-৫ পেয়ে উপজেলার ২য় সর্বোচ্চ জিপিএ-৫ এর তালিকায় রয়েছে সেন্ট মেরিস বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে পাশের হার ৯৬.৩৬। ১৪টি জিপিএ-৫ পেয়ে উপজেলার ৩য় সর্বোচ্চ জিপিএ-৫ এর তালিকায় রয়েছে সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ। এ বিদ্যালয়ে পাশের হার ৯৮.৩৫।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo