ফাইল ছবি
কুমিল্লা প্রতিনিধি: আজ রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ২৩। এবার এ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় জিপিএ-ও পেয়েছে ১২ হাজার ১০০ জন।জিপিএ-ও পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫ হাজার ২৬৪ জন ও ছাত্রী ৬ হাজার ৮৩৬ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লায়, নোয়াখালী, ফেণী, লক্ষীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ ছয়টি জেলায় এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮৫ হাজার ২৩৬ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ৭৯ হাজার ৩২৫ জনের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪২ হাজার ৮১ জন। পাসের হার ৭৯ দশমিক ২৩।
এর মধ্যে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৬৬। মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৬৪। এ শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগের পাসের হার ৯৫ দশমিক ০০। মানবিক বিভাগে পাসের হার ৬৬ দশমিক ৯৪। ব্যবসা শিক্ষা বিভাগে পাসের হার ৭৫ দশমিক ৪৯।
বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

মন্তব্য (০)