• শিক্ষা

দিনাজপুর শিক্ষাবোর্ডে কিছুটা বেড়েছে পাশের হার

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: গত বছরের তুলনায় এবার কিছুটা বেড়েছে দিনাজপুরের শিক্ষাবোর্ডে পাশের হার। এবার পাশের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ। 

দিনাজপুরের শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক  প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, শিক্ষাবোর্ডের আওতায় রংপুর বিভাগের ৮ জেলা থেকে ২ হাজার ৭৩০ টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উপস্হিত ছিলো ১ লাশ ৯৮ হাজার ১৮৪ জন পরীক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছে ১ লাখ ৫৫ হাজার ৪৩৫ জন। ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন পরীক্ষার্থী। জিপিএ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রীরা পেয়েছে ৯ হাজার ২৪৬ জন এবং ছাত্ররা পেয়েছে ৮ হাজার ৮৫৯ জন।

পাশাপাশি বরাবরের মত এবারো ছাত্রদের তুলনায় ফলাফলে ভালো করেছে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৭৫ দশমিক ৮৫ শতাংশ। আর ছাত্রীদের পাশের হার ৮৯ দশমিক ৭ শতাংশ।

অন্যদিকে কেউ পাশ করতে পারেনি এমন স্কুলের তালিকায় রয়েছে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo