• লিড নিউজ
  • শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, অপেক্ষায় ২০ লাখ পরীক্ষার্থী

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ রোববার। এর মাধ্যমে প্রায় ২০ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হবে। আজ সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের অনুলিপি তুলে দেবেন।

এর পর দুপুর ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলের বিস্তারিত তুলে ধরবেন তিনি। তখন থেকেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, যে কোনো মোবাইল ফোনের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবে শিক্ষার্থীরা। 

এসএমএসের মাধ্যমে ফল জানতে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা।

জানা যায়, ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ শিক্ষার্থী।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo