• তথ্য ও প্রযুক্তি

এবার একসঙ্গে দুটি ইয়ারবাড আনলো মটোরোলা

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড মটোরোলা। এবার একসঙ্গে দুটি ইয়ারবাড আনলো বাজারে। মোটো বাডস এবং মোটো বাডস প্লাস-এই দুই ইয়ারবাডস লঞ্চ হয়েছে। হাই রেজোলিউশনের অডিও সার্টিফিকেশন রয়েছে এই দুই ইয়ারবাডসে।

এছাড়াও ডায়নামিক অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে মোটোরোলার নতুন দুই ইয়ারবাডসে। এর পাশাপাশি ট্রিপল মাইক সিস্টেম রয়েছে মোটো বাডস এবং মোটো বাডস প্লাস ডিভাইসে।

মোটো বাডস অ্যাপের সঙ্গে খুব সহজে ও সাবলীল ভাবে এই দুই ইয়ারবাডস সংযুক্ত হতে পারে। মোটো বাডস প্লাস ইয়ারবাডসে রয়েছে আমেরিকা অডিও সংস্থা ‘বোস’এর অডিও বা সাউন্ড সাপোর্ট। এই দুই ইয়ারবাডস ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস অর্থাৎ জলে সহজে নষ্ট হবে না।

মোটো বাডস ইয়ারবাডস কেনা যাবে কোরাল পিচ, গ্লেসিয়ার ব্লু এবং স্টারলাইট ব্লু-এই তিন রঙে। এছাড়াও একটি কিউই গ্রিন রঙেও খুব তাড়াতাড়ি মোটো বাডস ইয়ারবাডস লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। এই ইয়ারবাডসের দাম ভারতীয় বাজারে ৪ হাজার ৯৯৯ টাকা।

অন্যদিকে মোটো বাডস প্লাস ইয়ারবাডস কেনা যাবে বিচ স্যান্ড এবং ফরেস্ট গ্রে- এই দুই রঙে। দাম ভারতীয় বাজারে ৯ হাজার ৯৯৯ টাকা। মোটো বাডস এবং মোটো বাডস প্লাস-এই দুই ইয়ারবাডসই কেনা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo