প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ভাঙ্গা কেএম কলেজের ২য় বর্ষের ছাত্রী।
জানা যায়, শনিবার (১১ মে) সকালে উপজেলার হামিরদী ও কৌডুবি সদরদী এলাকায় পৃথক এ দু'টি সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার হামিরদী এলাকায় একটি ইটবোঝাই ট্রাকের সাথে মোটসাইকেলের সংঘর্ষ হয়। এতে হাসপাতালে নেয়ার পরে তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা কুহালদিয়ার সিরাজুল ইসলামের ছেলে আবুল কাশেম শেখ (৪০), তার ভাই নাজমুল শেখ (৩৫) ও ৮ বছর বয়সী ছেলে মুরসালীন।
আহত মুরসালীনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে এবং অপর দু'জনকে ফরিদপুরের বিএসএমএমইউ হাসপাতালে পাঠানোর পরে তাদের মৃত্যু হয়।
অপরদিকে শনিবার ( ১১ই মে) সকাল সাড়ে ৮টার দিকে কৈডুিব সদরদী নামকস্থানে ভাঙ্গা-বরিশাল মহাসড়কে একটি ইজিবাইককে অজ্ঞাত একটা গাড়ী ধাক্কা দিলে ভাঙ্গা কেএম কলেজের ২য় বর্ষের ছাত্রী শ্রাবন্তী (১৭) নামে একজনের মৃত্যু হয়।
নিহত শ্রাবন্তী ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগের শাহাদত মোল্লার মেয়ে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল বাকি জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

মন্তব্য (০)