• সমগ্র বাংলা

দিনাজপুরে ট্রাংকলরীর চাপায় ২ জন নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা সদরের কাউগাঁ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাংকলরী রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে পড়ায় একজন নৈশ্য প্রহরীসহ ২ জন নিহত হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ৫ টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে৷ ঘাতক ট্রাংকলরীসহ চালক এবং হেলপারকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, ফুলবাড়ী উপজেলা হয়ে একটি ট্যাংকলরী (ঢাকা মেট্রো ঢ - ৪৪- ০৪১২) গন্তব্যে যাবার সময় জেলা সদরের কাউগাঁ মোড়ে সকাল সোয়া ৫ টার দিকে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় ট্যাংকলরীটি  রাস্তার পাশে জনৈক আব্দুস সোবহানের চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় চায়ের দোকানে অবস্হানকারি  নৈশ্য প্রহরী আজাহার আলী দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে। এম আব্দুর রহিম হাসপাতালে পাঠানোর পর মারা গেছে রানা নামে একজন খরিদ্দার।

নিহত নৈশ্য প্রহরী আজাহার আলী (৬০) জেলা সদরের বিশ্বনাথপুর গ্রামের মৃত আজির হোসেনের ছেলে। খরিদ্দার রানা (২৫) জেলা সদরের  কাউগা হাটখোলা গ্রামের বাসিন্দা। 

থানার উপ পরিদর্শক দুলু মিয়ান জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্হলে পৌছে ট্রাংকলরীর চালক কুষ্টিয়া জেলার রাহিনী বটতলা মৃত আব্দুস সামাদ খন্দকারের ছেলে রাজু খন্দকার (২৯) এবং হেলপার একই জেলার বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে সোহাগ (১৯) কে আটক করে ট্রাংকলরীটি হেফাজতে নিয়েছেন তারা। 

মন্তব্য (০)





image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

image

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রংপুরে প্রশ্নফাঁস ও প্রক্সি পরীক্ষার চক্র-গ্রেফতার-৬

রংপুর ব্যুরো: রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং সরকারি চা...

  • company_logo