• শিক্ষা

শেষ হলো গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

শুক্রবার (১০ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়।

গুচ্ছ সমন্বিত ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষর্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। এতে অধিকাংশ শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে চলে আসেন। এই ইউনিটে আবেদন করেন ৪০ হাজার ১১৬ জন পরীক্ষার্থী।

আজকের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও এর আওতায় থাকা উপকেন্দ্রগুলোতে (উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা গভ: মুসলিম হাই স্কুল) ১৭ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৫১৩ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।

কেন্দ্রের ভেতরে পরিক্ষার্থীদের পানি সরবরাহ, হল চিনিয়ে দেওয়া, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক সহযোগিতা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট, বিএনসিসি।

নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকা হালিম জানান, কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। পরীক্ষা চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo