• তথ্য ও প্রযুক্তি

ওয়ান প্লাসের এই ফোনগুলোতেই পাবেন অ্যান্ড্রয়েড ১৫ আপডেট

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। যাদের বলা হতো ফ্ল্যাগশিপ কিলার ব্র্যান্ড। জনপ্রিয় এই ব্র্যান্ডটির ফোন অনেকেই এখন ব্যবহার করেন। এই ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। ওয়ানপ্লাসের বেশ কিছু ফোন ও ট্যাবলেটে আসতে চলেছে অ্যানড্রয়েড ১৫ আপডেট। যার মধ্যে রয়েছে নর্ড সিরিজও। চলতি বছরই একাধিক ফিচার্স-সহ অ্যানড্রয়েড ১৫ আপডেট প্রকাশ করে গুগল। অ্যানড্রয়েড ১৪-এর তুলনায় অনেক জায়গায় উন্নত এই অপারেটিং সিস্টেম। স্মার্টফোন ব্যবহারকারীদের অনেক সুবিধার দরজা খুলে দিতে চলেছে নতুন আপডেট।

অ্যানড্রয়েড ১৫ আপডেট প্রথমে গুগল পিক্সেল স্মার্টফোনে রিলিজ করে প্রতিষ্ঠানটি। তারপর অন্যান্য স্মার্টফোনে রোল আউট করার কথা জানায় গুগল। সে অনুযায়ী পিক্সেল সিরিজের পর ওয়ানপ্লাসের স্মার্টফোনে আসতে চলেছে নতুন অপারেটিং সিস্টেম আপডেট। নর্ড সিরিজের স্মার্টফোনসহ ট্যাবলেটেও আসতে চলেছে অ্যানড্রয়েড ১৫ আপডেট।

ওয়ানপ্লাসের যে সমস্ত স্মার্টফোন অ্যানড্রয়েড ১৫ আপডেট পেতে চলেছে - ওয়ানপ্লাস ১২
ওয়ানপ্লাস ১২আর
ওয়ানপ্লাস ১১
ওয়ানপ্লাস ১১আর
ওয়ানপ্লাস ১০ প্রো
ওয়ানপ্লাস ১০টি
ওয়ানপ্লাস ১০আর
ওয়ানপ্লাস নর্ড ৩
ওয়ানপ্লাস নর্ড সিই ৩
ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট
ওয়ানপ্লাস ওপেন

ওয়ানপ্লাস প্যাড আপনার কাছে যদি এই সমস্ত স্মার্টফোনের মধ্যে কোনও একটি থাকে তাহলে অ্যানড্রয়েড ১৫ আপডেট পাবেন। এর জন্য ফোনের সেটিংসে গিয়ে নতুন সফটওয়্যার ডাউনলোড করতে হবে। স্মার্টফোন ছাড়ও ট্যাবলেট যেমন ওয়ানপ্লাস ওপেন ও ওয়ানপ্লাস প্যাডে মিলবে অ্যানড্রয়েড ১৫। অ্যানড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের নাম দেওয়া হয়েছে অক্সিজেন এএস। যেখানে বেশ কিছু অ্যাডভান্স ফিচার্স থাকতে চলেছে।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo