• তথ্য ও প্রযুক্তি

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করবেন যেভাবে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে। আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। প্রতিনিয়ত ইনস্টাগ্রামে বিভিন্ন ফিচার যুক্ত করা হচ্ছে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে।

তবে আপনি চাইলে এই ভার্চুয়্যাল দুনিয়া থেকে দূরেও থাকতে পারেন। এজন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি চাইলে একেবারে ডিলিট করে দিতে পারেন। স্ক্রিন টাইমিং কমাতে অনেকেই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে রাখেন। আবার অনেকে একেবারে অ্যাকাউন্ট ডিলিট করে দেন। মনে রাখবেন একবার অ্যাকাউন্ট ডিলিট করার নির্দিষ্ট সময় পার হলে আপনার কোনো ছবি, পোস্ট আর ফিরে পাবেন না।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-

>> আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।

>> হ্যামবার্গার মেনুতে ক্লিক করে অ্যাকাউন্ট প্রোফাইলে যান।

>> অ্যাকাউন্ট সেন্টার খুলুন এবং এরপর ব্যক্তিগত বিবরণে যান।

>> এখন অ্যাকাউন্টের মালিকানা এবং নিয়ন্ত্রণে আলতো চাপুন এবং নিষ্ক্রিয়করণ বা মুছে ফেলার বিকল্পটি নির্বাচন করুন।

>> আপনি যে অ্যাকাউন্টটি সরাতে চান সেটি নির্বাচন করুন এবং অ্যাকাউন্ট মুছুন নির্বাচন করুন

>> এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করুন।

>> এবার আপনার অ্যাকাউন্ট মুছে ফেলার কারণ নির্বাচন করুন।

>> আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখুন এবং আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলার জন্য অন-স্ক্রীন নির্দেশাবলি অনুসরণ করুন।

 

মন্তব্য (০)





image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

১

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

image

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় ...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...

image

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন...

  • company_logo