• প্রশাসন

মাগুরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক মোবাইল ও টাকা উদ্ধারপূর্বক হস্তান্তর

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক হারানো মোবাইল ও বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা (পিপিএম সেবা বার), এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ কলিমুল্লাহ ,সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা  এসআই অমৃত কুমার বিশ্বাস, এসআই কাজী এহসানুল হক, এসআই মোঃ রাকিবুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মাগুরা জনগনের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ফলস্বরূপ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মাগুরা কর্তৃক গত জানুয়ারি ২০২৪ হতে এপ্রিল ২০২৪ পর্যন্ত মাগুরা জেলার বিভিন্ন থানায় সাধারন ডায়েরী ভূক্ত ১০২ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়াসহ বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণার শিকার ৮ জন ভুক্তভুগীর নগদ ও বিকাশের সর্বমোট (এক লক্ষ চুরাশি হাজার পাঁচশত ) টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছেএছাড়া বিভিন্ন থানায় নিখোঁজ ব্যাক্তিদের/ ভিকটিম উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করে ০৮ জন ভিকটিমকে উদ্ধার, ডাকাতি মামলার ০৪ জন আসামী গ্রেপ্তার  ও আলামত ১.৫ (দেড়) ভরি স্বর্ণ উদ্ধার, ০১ টি ইজিবাইক উদ্ধার, ফেসবুক সংক্রান্ত ০৪ টি অভিযোগ নিষ্পত্তি এবং অন্যান্য ৪৩ টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার সময় মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসকল তথ্য জানিয়েছেন মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা। মাগুরা জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে ।

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo