• প্রশাসন

ফরিদপুরে পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি: দেশজুড়েই বয়ে চলছে প্রচণ্ড দাবদাহ। বৈশাখের শুরু থেকেই বাড়তে থাকা দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘর থেকে বের হলেই গরম বাতাস শরীরে জ্বালা ধরাচ্ছে। সেই তীব্র দাবদাহ থেকে তৃষ্ণার্ত মানুষকে স্বস্তি দিতে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও গামছা বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ শে এপ্রিল) দুপুরে  জেলা পুলিশের উদ্যোগে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র জনতা ব্যাংকের  মোড়ে শ্রমজীবী রিকশা চালক, ভ্যানচালক, অটোচালক ও   বিভিন্ন শ্রেণি - পেশার মানুষের মাঝে এসব বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও গামছা বিতরণ করেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো: মোর্শেদ আলম।

 এ  বিতরণকালীন সময়ে  অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার মো: মোর্শেদ আলম জানান, এ তীব্র তাপাদহে খেটে খাওয়া মানুষেরা অনেক ভোগান্তিতে রয়েছে। তাদেরকে এ তীব্র তাপাদহ থেকে পরিত্রাণের জন্য এ বিতরণ।  এ ধরনের কার্যক্রম এ গরমে চলমান থাকবে।

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo