• শিক্ষা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট চালু

  • শিক্ষা

ফাইল ছবি

রংপুর ব্যুরোঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মিল রেখে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুরে আরো আধুনিক,গতিশীল ও সহজে ব্যবহার উপযোগী নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল)দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। সময়োপযোগী বেশ কিছু নতুন ফিচারের মাধ্যমে সাজানো হয়েছে এই ওয়েবসাইটের কনটেন্ট।

নতুন ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ তাদের নিজস্ব ওয়েবপেজের মাধ্যমে বিস্তারিত তথ্য দিতে পারবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও, ছবি, ডকুমেন্টারি ও প্রকাশনা শেয়ারের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যাবে। তবে ওয়েবসাইটের ঠিকানা (www.brur.ac.bd) আগের মতোই থাকছে।

উদ্বোধনের সময় বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেন,নতুন ওয়েবসাইটটি শিক্ষার্থীদের কর্মকান্ডকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে।এখন থেকে বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে।তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম আরও সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা ও উপস্থাপনার ক্ষেত্রে নতুন ওয়েবসাইটটি ইতিবাচক ভূমিকা রাখবে।

দেশ ও দেশের বাইরে থেকে এই বিশ্ববিদ্যালয়ের সকল তথ্যাদি খুব সহজেই পাওয়া যাবে। নতুন এই ওয়েবসাইট তৈরির কাজে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান বেরোবি উপাচার্য।উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মতিউর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রউপদেষ্টা, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo