• লিড নিউজ
  • আন্তর্জাতিক

রাফা-গাজা ইসরাইলি হামলায় আরও ২২ ফিলিস্তিনি নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড রাফা ও গাজা সিটিতে ইসরাইলি বোমা হামলায় শিশু ও নারীসহ আরও ২২ জন নিহত হয়েছেন।

রোববার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে।

এর মধ্যে রাফাহ শহরের জনিনাপাড়ায় আল-খতিব পরিবারের বাড়িতে হামলায় চারজন নিহত হয়েছেন। রাফাহ শহরের শাবোরা ক্যাম্পে আল-খাজাত পরিবারের বাড়িতে হামলায় ছয়জন নিহত হয়েছেন।

এছাড়া রাফাহ শহরে আবু তাহা পরিবারের বাড়িতে হামলায় পাঁচজন, গাজা শহরের তারতৌরি পরিবারের বাড়িতে হামলায় পাঁচজন এবং গাজা শহরের সাবরা পাড়ায় হিজাজি পরিবারের বাড়িতে হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশু ও নারীও আছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলায় ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হন। এরপরই গাজায় ব্যাপক বিমান হামলা ও পরবর্তীতে স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল।

ইসরাইলের হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ৭৭ হাজারের বেশি মানুষ।

মন্তব্য (০)





image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

image

গিনেস বুকে নাম ওঠা বিশ্বের সবচেয়ে দামি গরু, দাম শুনলে চোখ...

নিউজ ডেস্ক : গরুর দাম যে কোটি কোটি টাকা হতে পারে, তা হয়তো অন...

image

ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নীতি নিয়ে য...

image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

  • company_logo