• লিড নিউজ
  • অর্থনীতি

দেশের বাজারে টানা চতুর্থ দফায় সোনার দাম কমল

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক: টানা চতুর্থ দফায় দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে দাম কমেছে ৬৩০ টাকা।

শ‌নিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সোনার নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমে হয়েছে ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা। যা আগে ছিল ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৭ হাজার ৭৯৯ টাকা।

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৯২ হাজার ৪০২ টাকা।

ত‌বে সনাতন পদ্ধতির সোনার দাম বাড়ানো হয়েছে।এই মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৮৪২ টাকা।

এ ছাড়া অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা রাখা হয়েছে।

এর আগে তিন দফায় সোনার দাম কামানো হয়। এরমধ্যে ২৩ এপ্রিল তিন হাজার ১৩৮ টাকা, ২৪ এপ্রিল ২০৯৯ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা ও ২৭ এপ্রিল ৬৩০ টাকা কমায় বাজুস। অর্থাৎ টানা চার দিনে ভ‌রি‌তে সোনার দাম ক‌মেছে ৬ হাজার ৪৯৮ টাকা। 

তার আগে গত ৬, ৮ ও ১৮ এপ্রিল সোনার দা‌ম বাড়ানো হয়েছিল। এর ম‌ধ্যে ৬ এপ্রিল ১৭৫০ টাকা, ৮ এপ্রিল ১৭৫০ টাকা ও ১৮ এপ্রিল ২০৬৫ টাকা বাড়িয়েছিল বাজুস। পরে ২০ এপ্রিল ৮৪০ টাকা কমানোর একদিন পর ২১ এপ্রিল ফের ৬৩০ টাকা বাড়ানো হয়েছিল।

মন্তব্য (০)





image

‎এফবিসিসিআই প্রশাসকের সহায়তায় ১৬ সদস্যের ‘সহায়ক কমিটি’...

নিজস্ব প্রতিবেদক: ​দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার...

image

‎৪ প্রকল্পে এডিবি’র কাছে ৭৭৫ মিলিয়ন ডলার সহায়তা আশা করছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ ও জ্বালানি, সবার জন্য সাশ্রয়ী আবাস...

image

‎ঘুরে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাত, বেড়েছে পণ্য রপ্তানি

নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য র...

image

অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা

নিউজ ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই (জুলাই) তৈরি পোশা...

image

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুবিধা কী, কিনবেন যেভাবে

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি ...

  • company_logo