• লিড নিউজ
  • আন্তর্জাতিক

তানজানিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধস, নিহত ১৫৫

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ তানজানিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ভূমিধসের মতো ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে দেশটিতে এখন পর্যন্ত ১৫৫ জনের প্রণাহানি হয়েছে। আহত হয়েছেন ২৩৬ জন।

তানজানিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, পূর্ব আফ্রিকাজুড়েই ভারী বৃষ্টি শুরু হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া সংসদে বলেছেন, এল নিনোর জলবায়ু প্যাটার্ন চলমান বর্ষাকালকে আরও খারাপ করেছে। অব্যাহত ভারী বৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে। এতে রাস্তা, সেতু ও রেলপথ ধ্বংস হচ্ছে।

এল নিনো হলো জলবায়ু প্যাটার্নের একটি প্রাকৃতিক ইভেন্ট, যা সাধারণত বিশ্বব্যাপী তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরা ও ভারী বৃষ্টিপাতের জন্য দায়ী।

প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির ফলে দুই লাখের বেশি মানুষ ও ৫১ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমার্জেন্সি বিভাগ ভুক্তভোগীদের উদ্ধার করছে বলেও জানান তিনি।

এদিকে নাইজেরিয়ায় ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার থেকে অন্তত ১১৮ জন বন্দি পালিয়ে গেছে। বুধবার (২৪ এপ্রিল) রাতে নাইজেরিয়ার রাজধানীর কাছে সুলেজা কারাগারে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে মুখপাত্র আদামু দুজা বলেন, কয়েক ঘণ্টা ধরে চলা বৃষ্টিতে কারাগারের বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশের মধ্যে ঘেরের প্রাচীর ও আশেপাশের ভবনও রয়েছে। আর সেই সুযোগেই কারাগারে বন্দি অন্তত ১১৮ জন আসামি পালিয়ে যান।

মন্তব্য (০)





image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

image

গিনেস বুকে নাম ওঠা বিশ্বের সবচেয়ে দামি গরু, দাম শুনলে চোখ...

নিউজ ডেস্ক : গরুর দাম যে কোটি কোটি টাকা হতে পারে, তা হয়তো অন...

image

ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নীতি নিয়ে য...

image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

  • company_logo