• প্রশাসন

গাজীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ আকবর আলী খান পিপিএম 

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার মধ্যে মার্চ মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  আকবর আলী খান পিপিএম। 

সোমবার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করা হয়। এসময় মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম, তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন। 

পুলিশ সুপার বলেন, অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আকবর আলী খান গত  মাসে শ্রীপুর থানায় যোগদানের পর হইতে তার সামগ্রীক কর্মতৎপরতায় জেলার মধ্যে অফিসার ইনচার্জ হিসেবে শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি শ্রীপুরের জনগণ আরও ভালো সেবা পাবে। 

এ প্রসঙ্গে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান পিপিএম বলেন,এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।এছাড়াও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। 

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo