• প্রশাসন

কুড়িগ্রামে কোর্ট পুলিশ অফিস পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ পুলিশি সেবার মান আরো বেগবান করতে কুড়িগ্রাম কোর্ট পুলিশ অফিস পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়।

শনিবার (২০ এপ্রিল) সকালে স্মার্ট পুলিশ গঠনের মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিতভাবে পৌঁছানোর লক্ষ্যে কুড়িগ্রাম কোর্ট পুলিশ অফিস পরিদর্শন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) পংকজ চন্দ্র রায় পিপিএম।

\"\"

পরিদর্শন সময়ে অতিরিক্ত ডিআইজি কুড়িগ্রাম কোর্টের সার্বিক কার্যক্রমসমূহ, মালখানায় সংরক্ষিত বিভিন্ন মামলার আলামত ও বিভিন্ন অফিসিয়াল নথিপত্র পুঙ্খানুপুঙ্খুভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় মামলার আলামতসমূহের যথাযথ সংরক্ষণ ও কোর্টের আদেশপ্রাপ্তিকে ত্বরান্বিত করে দ্রুত আলামতসমূহ নিষ্পত্তির তাগিদ প্রদান করেন। এছাড়া নথি ব্যবস্থাপনা কার্যক্রমকে যথাযথ ও তথ্যবহুল করার উপর জোড় তাগিদ প্রদান করেন। পাশাপাশি কুড়িগ্রাম কোর্টে কর্মরত সকল পুলিশ সদস্যের জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রক্রিয়াকে টেকসই করতে টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ব্যক্তিস্বার্থের উপরে উঠে দেশসেবার জন্য দূর্বার পুলিশিং করার নির্দেশনাও প্রদান করেন অতিরিক্ত ডিআইজি।

\"\"

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন,  কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবীসহ কোর্ট পুলিশের সকল পুলিশ সদস্যবৃন্দ।

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo