• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতে ফ্লাইওভার থেকে পড়ে গেল বাস, নিহত ৫

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উড়িষ্যার জাজপুরে কলকাতাগামী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার রাতে স্থানীয় বারবাটি সেতু থেকে বাসটি পড়ে যায়। এতে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনেরও বেশি। 

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রাত ৯টার দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেতু থেকে পড়ে যায়। দুর্ঘটনা কবলিত বাসটি তোলার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। খবর এনডিটিভির।

এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক জানিয়ে এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, জাজপুর জেলার বারবাটি এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এ ছাড়াও, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ এবং দমকল বাহিনীর একটি দল বারবাটি সেতুর কাছে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। আহতদের ১০টি অ্যাম্বুলেন্সে স্থানীয় ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের পাঠানো হয়েছে কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে।
 

মন্তব্য (০)





image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

image

গিনেস বুকে নাম ওঠা বিশ্বের সবচেয়ে দামি গরু, দাম শুনলে চোখ...

নিউজ ডেস্ক : গরুর দাম যে কোটি কোটি টাকা হতে পারে, তা হয়তো অন...

image

ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নীতি নিয়ে য...

image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

image

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...

  • company_logo