• তথ্য ও প্রযুক্তি

এবার জি-মেইলে যুক্ত হচ্ছে এআই

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন। এবার গুগলের জি-মেইলে যুক্ত হচ্ছে এআই। এখন আর অপ্রয়োজনীয় দীর্ঘ মেইলে ভরে থাকবে না আপনার ইনবক্স।

এছাড়া এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা চ্যাট করতে পারবেন। জি-মেইল অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে ব্যবহারকারীদের জন্য শিগগির একটি নতুন ফিচার সামারাইজ দিজ ই-মেইল চালু করা হতে পারে।

এর পাশাপাশি, গুগল অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য একটি নতুন টগল বোতাম দেওয়া হবে, যেখানে জেমিনি সমর্থন করবে। জি-মেইল অ্যাপের নতুন অ্যান্ড্রয়েড ফিচারটি আপনার দীর্ঘ মেইলগুলোকে সংক্ষিপ্ত করবে। এভাবে আপনার সময় বাঁচবে। প্রতিবেদনে বলা হয়েছে, সামারাইজ দিজ মেইল ফিচারটি সাবজেক্ট লাইনের নিচে দেওয়া হবে।

বর্তমানে এই ফিচারটি শুধু ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়ছে। এটি জি-মেইলের ওয়েব সংস্করণে ব্যবহার করা যেতে পারে। এই ফিচারটি বর্তমানে প্রাথমিক পরীক্ষার পর্যায় অতিক্রম করছে, যখন এই ফিচারটি সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে, এটি ই-মেইলের উপরে একটি বড় আকারের উইন্ডোতে দৃশ্যমান হবে।

শিগগির ব্যবহারকারীদের একটি নতুন টগল বোতাম দেওয়া হবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা গুগল অনুসন্ধান এবং জেমিনি এআইতে স্থানান্তর করতে সক্ষম হবেন।

মন্তব্য (০)





image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

১

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

image

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় ...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...

image

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন...

  • company_logo