• লিড নিউজ
  • আন্তর্জাতিক

উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ আনন্দে মেতে উঠেছেন দেশটির মুসলিমরা। 

সংযুক্ত আরব আমিরাতে আজ ভোর থেকে ঈদুল ফিতর উদযাপন শুরু হয়েছে এবং দেশজুড়ে অসংখ্য মুসল্লি মসজিদ ও নামাজের মাঠে ঈদের নামাজ আদায় করেছেন।

গালফ নিউজ জানিয়েছে, বুধবার (১০ এপ্রিল) সকালেই দেশটির মুসল্লিরা বিভিন্ন স্থানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে মধ্যপ্রাচ্যের এই দেশটির জেনারেল অথরিটি অব দ্য ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্ট আনুষ্ঠানিকভাবে ঈদের নামাজের সময় ঘোষণা করে।

ঘোষণা অনুযায়ী, আবুধাবিতে ঈদের জামাত সকাল ৬টা ২২ মিনিটে, দুবাইয়ে ৬টা ২০ মিনিটে, শারজাহ ও আজমানে ৬টা ১৭ মিনিটে, রাস আল খাইমাহতে ৬টা ১৫ মিনিটে, ফুজাইরাহ ও খোরফাক্কানে ৬টা ১৪ মিনিটে এবং উম্মে আল কুওয়াইনে ৬টা ১৩ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া আল আইনে ৬টা ১৫ মিনিটে এবং জায়েদ সিটিতে বুধবার সকাল ৬টা ২৬ মিনিটে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

শারজাহ থেকে প্রবাসী আলেম ওমর ফারুক আজাদ জানান, আরব আমিরাতের শারজাহ’র অন্যতম আইকনিক স্থাপত্য আল নূর মসজিদে ঈদের নামাজে জমায়েত হয়েছেন অন্তত ১০ হাজার মুসল্লি। বিভিন্ন ভাষাভাষী ও বর্ণের মানুষ এক কাতারে জামাত আদায়ের দৃশ্য হৃদয়স্পর্শী। এছাড়াও নারীরাও দলে দলে জামাতে শরীক হয়েছেন। নামাজের পর আরব্য কোমলমতি শিশুরা রাস্তার দ্বারে দ্বারে চকলেট, মিষ্টান্ন ও জুস বিতরণের দৃশ্যটাও চমৎকার। 

প্রবাসে ঈদের অনুভূতি জানিয়ে তিনি বলেন, প্রবাসের বুকে স্বজনহীন ঈদে অবশ্য খুশির আমেজে মলিনতা থাকেই। কিন্তু তারপরও বড় মসজিদগুলোতে ঈদের জামাত আদায় করলে ঈদের শাশ্বত শিক্ষা, বিশ্ব মুসলিমের ঐক্যের অনুভূতি পাওয়া যায়। 

মন্তব্য (০)





image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

image

গিনেস বুকে নাম ওঠা বিশ্বের সবচেয়ে দামি গরু, দাম শুনলে চোখ...

নিউজ ডেস্ক : গরুর দাম যে কোটি কোটি টাকা হতে পারে, তা হয়তো অন...

image

ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নীতি নিয়ে য...

image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

image

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...

  • company_logo