• লিড নিউজ
  • আন্তর্জাতিক

রাশিয়ার ছয়টি বিমান ধ্বংস করার দাবি ইউক্রেনের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় রোস্তভ অঞ্চলের বিমানঘাঁটিতে রাশিয়ার ছয়টি বিমান ধ্বংস করার দাবি করেছে কিয়েভ। শুক্রবার ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। 

তারা জানান, হামলায় রাশিয়ার আরও ৮ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২০ জনের বেশি সেনা কর্মকর্তা হতাহত হয়েছেন। 

তারা আরও জানান, মোরোজোভস্ক ঘাঁটিতে এসইউ-২৭ এবং এসইউ-৩৪ বিমান রাখা হয়, যেগুলো রাশিয়া সম্মুখসারির যুদ্ধে ইউক্রেনে ব্যবহার করে থাকে।

তবে রাশিয়ার ওই বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলার খবরের বিষয়ে মস্কো কোনো মন্তব্য করেনি। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন সীমান্তের ওই এলাকায় ৪০টিরও বেশি ড্রোনকে তারা নিশানা করেছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারটভ, কুরস্ক, বেলগর্ড এবং ক্রাসনোডার অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছিল ইউক্রেন। কিন্তু তাদের সব ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

মন্তব্য (০)





image

গিনেস বুকে নাম ওঠা বিশ্বের সবচেয়ে দামি গরু, দাম শুনলে চোখ...

নিউজ ডেস্ক : গরুর দাম যে কোটি কোটি টাকা হতে পারে, তা হয়তো অন...

image

ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নীতি নিয়ে য...

image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

image

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...

image

পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৪

নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...

  • company_logo