• তথ্য ও প্রযুক্তি

এবার ভুয়া ওয়েবসাইট শনাক্ত করবে গুগল

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কমবেশি সবাই সারাদিন অসংখ্যবার গুগল ব্যবহার করেন। যখন যা কিছু জানতে ইচ্ছা হয় কয়েকটি ক্লিকেই গুগল থেকে জেনে নিতে পারছেন। তবে গুগলে ওয়েবসাইট সার্চ করার সময়ে অন্য সাইটের নোটিফিকেশন আসা এবং অজান্তে সেই নোটিফিকেশন অ্যাকসেপ্ট করার প্রবণতা প্রায় সব ব্যবহারকারীরই রয়েছে। এই প্রবণতা বিপজ্জনক হতে পারে।

ব্যবহারকারীদের বাঁচাতে সম্প্রতি ‘সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স’ ফিচার এনেছে গুগল। যা আটকে দেবে একটি সাইটের ব্যাকগ্রাউন্ডে থাকা সন্দেহজনক সাইটকে। ফলে আর সেই সাইটগুলো ব্যবহারকারীকে কোনো নোটিফিকেশন পাঠাতে পারবে না।

যে কোনো ওয়েবসাইট সার্চের সময়েই অন্য বেশ কিছু সাইটে যাওয়ার নোটিফিকেশন আসতে থাকে, যার মধ্যে ম্যালওয়্যার থাকে। না জেনে এই সন্দেহজনক সাইটগুলোতে গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল। এমন ওয়েবসাইটকেই নিয়ন্ত্রণ করে ‘সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স’।

এআই পরিচালিত এই ফিচার গুগল থেকে সার্চ হওয়া যে কোনো সাইট থেকে সন্দেহজনক সাইটে যাওয়া থেকে আটকায় ব্যবহারকারীকে। অনেক সময়েই দেখা যায় কোনো সাইটের ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু সাইট চলে, যেগুলো আকর্ষণীয় লোন বা কম দামে কসমেটিকস বা অন্য কোনো লোভনীয় প্রোডাক্ট কেনার প্রলোভন দেখায়।

নোটিফিকেশনে সেই সাইটই অ্যালাও করুন, যেগুলো আপনার প্রয়োজন। কোনো আনওয়ান্ডেট সাইটে না যাওয়ারই পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। এছাড়া বাড়তি নিরাপত্তার জন্য গুগল এই এআই ফিচার আনলো।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo