ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ আরব সাগরে জলদস্যুর কবলে পড়েছিল এক ইরানি জাহাজ। সে জাহাজ থেকে ২৩ জন পাকিস্তানিকে উদ্ধার করেছে ভারতের নৌবাহিনী। খবর- এনডিটিভি।
ইরানি মাছ ধরার জাহাজ 'আল-কাম্বার ৭৮৬' জলদস্যুদের কবলে পড়ে ২৮ মার্চ। ইয়েমেনের সকোত্রা দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে ছিল জাহাজটি, তাতে উঠে পড়ে নয়জন সশস্ত্র দস্যু।
জাহাজটি থেকে বার্তা পায় আরব সাগরে অবস্থানরত ভারত নৌবাহিনীর দুটি জাহাজ -- আইএনএস সুমেধা এবং আইএনএস ত্রিশূল। এরপর আক্রান্ত জাহাজটির উদ্দেশ্যে রওয়ানা হয়।
১২-ঘন্টাব্যপী অভিযান চালিয়ে ২৩ পাকিস্তানি ক্রু উদ্ধার হয়। এ ঘটনায় আত্মসমর্পণ করেছে জলদস্যুরা।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে উত্তরাঞ্চলে অবস্থিত বিশ্ব...
নিউজ ডেস্কঃ দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলার পর ধ্ব...
নিউজ ডেস্ক : ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে...
নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকবাহী একটি ছোট ...

মন্তব্য (০)