• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মস্কোর হামলায় এখনও ১০০ জন নিখোঁজ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মস্কোর ক্রোকাস সিটি হলের কনসার্ট ভেন্যুতে শুক্রবারের সন্ত্রাসী হামলায় এখনও ১০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যমগুলো। আরটি, তাসসহ বেশ কয়েকটি গণমাধ্যমে এ তথ্য ফলাও করে প্রচার করা হয়েছে।

তা ছাড়া রাশিয়া সরকারের পরিসংখ্যান অনুসারে, ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১৮২ জন।

রুশ সংবাদমাধ্যম বাজার খবরে বলা হয়েছে, ক্রোকাস হলের ঘটনায় এখন পর্যন্ত ৯৫ জন নিখোঁজ। তাদের স্বজনদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি সেবা সংস্থাগুলোর করা তালিকায় নিখোঁজদের নাম তালিকাভুক্ত করেছে।

এই তালিকায় এমন কিছু লোকের নাম রয়েছে, যাদের সঙ্গে তাদের আত্মীয়রা যোগাযোগ করতে পারছে না। তাদের নাম আবার হতাহতের তালিকায় নেই। আবার কিছু লোক মারা গেছেন, কিন্তু তাদের পরিচয় শনাক্ত হয়নি।

গত শুক্রবার সন্ধ্যায় মস্কোর উত্তরের ক্রাসনোগোর্স্ক অঞ্চলের ক্রোকাস সিটি হলের কনসার্ট ভেন্যুতে ভয়াবহ হামলা হয়। স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে কনসার্ট দেখতে আসা লোকজনের ওপর হামলা চালানো হয়। সিটি হলে কনসার্টটির আয়োজন করা হয়, যার চারপাশে হামলাকারীরা আগুন ধরিয়ে দেয়। সিটি হলে হামলার সময় কনসার্টে উপস্থিত ছিলেন ৬ হাজার ২০০ জন। ভেন্যুটির ওয়েবসাইটের তথ্য অনুসারে, ক্রোকাস সিটি হলের ধারণক্ষমতা সাড়ে নয় হাজার। হামলার সময় যে কনসার্ট চলছিল, সেটির টিকিট বিক্রি হয়েছে ৬ হাজার ২০০টি। রাশিয়ার জনপ্রিয় রক ব্যান্ড পিকনিকের কনসার্ট ছিল শুক্রবার। হলে হামলা ঘটাতে পাঁচ বন্দুকধারী অংশগ্রহণ করে। এ সময় তারা যুদ্ধের পোশাক ও  স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত ছিল।

মন্তব্য (০)





image

গিনেস বুকে নাম ওঠা বিশ্বের সবচেয়ে দামি গরু, দাম শুনলে চোখ...

নিউজ ডেস্ক : গরুর দাম যে কোটি কোটি টাকা হতে পারে, তা হয়তো অন...

image

ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নীতি নিয়ে য...

image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

image

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...

image

পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৪

নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...

  • company_logo