ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ প্রকাশিত হলো ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায় পোস্টারটি। ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে আগের দিন এলো সিনেমাটির ফার্স্ট লুক।
পোস্টারটিতে দেখা যায়, বোতাম খোলা শার্টের মাঝে গলায় ঝুলছে লকেট। নায়কের চোখে কালো সানগ্লাস, আঙুলে রয়েছে আংটি। ঘাড় অবধি লম্বা চুলে আনমনে সিগারেট টানছেন তিনি। পায়ের কাছে রাইফেল সেইসঙ্গে সোফায় রাজকীয় ভঙ্গিতে বসে আছেন। একেবারে গ্যাংস্টার লুকে ধরা দেন শাকিব খান।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। এছাড়া সিনেমার খলনায়কের চরিত্রে যীশু সেনগুপ্তকে পর্দায় দেখতে পাবে দর্শকরা। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। চরকি, আলফা আই ও কলকাতার এসভিএফের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘তুফান’।
উল্লেখ্য, গত বছর কুরবানির ঈদে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানকে সর্বশেষ বড়পর্দায় দেখা গিয়েছিল।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান আর্জেন্টিনার পাড়...
বিনোদন ডেস্ক : ফারহান আখতারের প্রযোজনা সংস্থার সঙ্গে জোট বেঁ...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জ...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার ব...
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগ...

মন্তব্য (০)