• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নিউইয়র্কে পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশি তরুণের। উইন রোজারিও নামে ২২ বছর বয়সি যুবককে ওজন পার্কের নিজ বাসায় ঢুকে গুলি করে পুলিশ। এর পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিউইয়র্কের ওজন পার্কে ১০৩ স্ট্রিট ও ১০১ অ্যাভিনিউয়ে বাড়ি উইন রোজারিওর পরিবারের। 

জানা গেছে, বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বাসা থেকে জরুরি নম্বর ৯১১ নম্বরে কল করেন উইন রোজারিও। নিজেকে মানসিক ভারসাম্যহীন দাবি করে, মৃত্যুর মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি চাওয়ার কথা জানান পুলিশকে। তবে নিহতের বাবার অভিযোগ, তার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ। 

পুলিশ জানায়, বাড়িতে পৌঁছে উইন রোজারিওকে কাঁচি হাতে দেখতে পান তারা। এ সময় কাঁচি নিয়ে তেড়ে আসলে সরাসরি গুলি চালায় পুলিশ।

নিহতের বাবা ফ্রান্সিস রোজারিও বলেন, তার ছেলে নিজেই যেহেতু বলেছে সে মানসিক ভারসাম্যহীন। তা হলে তাকে কেন গুলি করে মারতে হলো? এ সময় পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন তিনি।

পুলিশের দাবি, নিহত তরুণ মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 

মন্তব্য (০)





image

গিনেস বুকে নাম ওঠা বিশ্বের সবচেয়ে দামি গরু, দাম শুনলে চোখ...

নিউজ ডেস্ক : গরুর দাম যে কোটি কোটি টাকা হতে পারে, তা হয়তো অন...

image

ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নীতি নিয়ে য...

image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

image

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...

image

পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৪

নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...

  • company_logo