• তথ্য ও প্রযুক্তি

ফোক্সওয়াগেন টাইগুন গাড়িতে যেসব আকর্ষণীয় ফিচার পাবেন

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় গাড়ি ব্র্যান্ড ফোক্সওয়াগেন তাদের টাইগুন গাড়ির এক্সটিরিয়র এবং ইন্টিরিয়র দু জায়গাতেই ফিচার্স আপডেট করেছে। নতুন ব্ল্যাক অ্যালয় হুইল এবং ইন্টিরিয়র থিম যোগ হয়েছে। জিটি প্লাস স্পোর্টস ভ্যারিয়েন্টে পাবেন কার্বন স্টিল গ্রে রুফ। অন্যান্য কসমেটিক আপডেটের মধ্যে রয়েছে গ্লস ব্ল্যাক ফ্রন্ট গ্রিল, ডার্ক এলইডি হেডল্যাম্প, ডার্ক ক্রোম ডোর হ্যান্ডেল। বাকি ডোর মিরর হাউজিং, রুফ রেইল এবং উইন্ডো বারও রয়েছে কালো রঙের।

জিটি ব্র্যান্ডিংয়ে যে ভ্যারিয়েন্টগুলো আছে সবগুলোর গ্রিল, ফেন্ডার এবং টেলগেটে রয়েছে জিটি ব্র্যান্ডিং। তবে জিটি লাইনে কালো এবং জিটি প্লাস মডেল এক্সক্লুসিভ লাল রঙের ব্র্যান্ডিং দেখতে পাবেন।

নতুন জিটি স্পোর্টস ভ্যারিয়েন্টে ১৭ ইঞ্চি ক্যাসিনো ব্ল্যাক অ্যালয় হুইল দেওয়া হয়েছে। জিটি প্লাস স্পোর্ট ব্রেক ক্যালিপার রয়েছে আবার লাল রঙের। যা গাড়িটিকে আকর্ষণীয় লুক দিয়েছে।

গাড়ির ইন্টেরিয়র ডিজাইনেও বেশ নতুনত্ব যুক্ত করেছে সংস্থা। গাড়ির কেবিনের ভেতর পাবেন কালো লেদারেট। স্পোর্টস স্টিয়ারিং হুইলের সঙ্গে এতে রয়েছে কালো ও লাল রঙের জমজমাট থিম ডিজাইন। গাড়ির ব্যাকরেস্টেও থাকছে জিটি লোগো।

ফোক্সওয়াগেন জিটি স্পোর্ট গাড়িতে পাবেন ১ লিটার টিএসআই মিল ইঞ্জিন যা সর্বোচ্চ ১১৪ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। আরও একটি ১.৫ টিএসআই লিটার ইঞ্জিন থাকছে, যা ১৪৮ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। দুই ইঞ্জিনে পাবেন ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। তবে ১ লিটার ইঞ্জিনে রয়েছে ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। টিএসআই ইঞ্জিনে ৭ স্পিড ক্লাচ ডিএসজি ট্রান্সমিশনও পাবেন।

সংস্থার দাবি, জিটি স্পোর্টস ভ্যারিয়েন্টের মাইলেজ প্রতি লিটার ১৮.১৫ থেকে ১৯.৮৭ কিলোমিটার। সেফটি ফিচার্সের ক্ষেত্রে পাবেন ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম এবং রিয়ার ভিউ ক্যামেরা। ভারতের বাজারে এই গাড়ি এনেছে ফোক্সওয়াগেন। যেখানে সংস্থা গাড়ির দাম রেখেছে ১১ লাখ ৭০ হাজার রুপি থেকে ২০ লাখ রুপি (এক্স-শোরুম)।

মন্তব্য (০)





image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

১

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

image

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় ...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...

image

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন...

  • company_logo