• লিড নিউজ
  • জাতীয়

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আজও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। কুমিল্লা অঞ্চলসহ চার বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যেতে পারে, এরপর ঝড়-বৃষ্টি ফের বাড়তে।

শুক্রবার চট্টগ্রাম ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। এছাড়া তেঁতুলিয়ায় ৯, মাইজদীকোর্টে ২ ও হাতিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। 

শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নিকলি ও বদলগাছীতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

রোববার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

সোমবার রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী পাঁচদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য (০)





image

‎এক ভিসা থাকলেই বাংলাদেশি পাসপোর্টে ভ্রমণ করা যাবে ২২ দেশ

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের (ইউকে) ভিসা শুধু ব্রিটেন ভ্রমণের অন...

image

উন্নয়ন প্রকল্পে কোনো ‘বালিশকাণ্ড’ চলবে না: মুক্তিযুদ্ধ বি...

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, স...

image

সীমান্তে পুশইন ইস্যুতে যে বার্তা দিলো জাতিসংঘ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পরিস্থিতি এবং পু...

image

‎করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ...

image

২৩ জুনকে সামনে রেখে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে আ. লীগ: প...

বগুড়া প্রতিনিধিঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্...

  • company_logo