• লিড নিউজ
  • তথ্য ও প্রযুক্তি

অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ

  • Lead News
  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বৈশ্বিক টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। বৃহস্পতিবার দেশটির নিউ জার্সি অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে বিচার বিভাগ এ মামলা করে। খবর নিউইয়র্ক টাইমসের। 

মামলার অভিযোগে বলা হয়েছে, কূটকৌশল ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে স্মার্টফোনের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার ও বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে অ্যাপল।

এই প্রচেষ্টার অংশ হিসেবে কোম্পানিটি তার সবচেয়ে জনপ্রিয় পণ্য আইফোনের অ্যাপস্টোরের অপব্যবহার করছে বলেও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

মামলা চালিয়ে নিতে বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের নিয়ে ১৬ সদস্যের আইনজীবী দল গঠন করেছে সরকার। মামলার দিনই আদালতে ৮৮ পৃষ্ঠার অভিযোগও জমা দেওয়া হয়েছে। 

সেখানে বলা হয়েছে, নিজেদের ব্যবসা পরিচালনাসংক্রান্ত সার্বিক অপারেশনের অন্তত ৫টি ক্ষেত্রে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করেছে কোম্পানিটি।

বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে কৃত্রিমভাবে নিজের পণ্যের দাম বাড়ানো এবং নিজেদের পণ্যের হার্ডওয়্যার ও সফটওয়্যারে অন্যদের প্রবেশ ঠেকাতে অ্যাপল যেসব পদ্ধতি অবলম্বন করেছে, সেগুলো আইনসিদ্ধ নয় বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। 

মামলার পর মার্কিন সরকারের আইনজীবী দলটি একটি সংবাদ সম্মেলনেও অংশ নিয়েছেন। 

সংবাদ সম্মেলনে আইনজীবী দলের সদস্য অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, 'স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা থেকে দূরে থেকে সর্বোচ্চ মুনাফা নিশ্চিতের জন্য নিজেদের একচেটিয়া প্রভাবের অপব্যবহার করছে অ্যাপল।'

যুক্তরাষ্ট্রে প্রচলিত আইনে অ্যাপলের এমন কার্যক্রমকে একটি 'অপরাধ' বলেও অভিহিত করেছেন তিনি। গারল্যান্ড বলেন, 'ক্রেতাদের এমন কোনো কোম্পানির পণ্য চড়ামূ্ল্য দিয়ে কেনা উচিত নয়, যেটি আইনের কোনো পরোয়া করে না।'

এদিকে মামলার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে অ্যাপল। কোম্পানির মুখপাত্র ফ্রেড শেইনজ এ প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন,'তথ্য-উপাত্ত এবং আইনের ভিত্তিতে এ মামলা ভুল। অ্যাপল সর্বশক্তি দিয়ে এটি মোকাবিলা করবে।'

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo