• তথ্য ও প্রযুক্তি

এবার প্রোফাইলের স্ক্রিনশট নেওয়া বন্ধ করলো হোয়াটসঅ্যাপ

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীর নিরাপত্তার কথা চিন্তা করে একের পর এক ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। এবার প্রোফাইলের স্ক্রিনশট নেওয়া বন্ধ করলো সাইটটি। প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিয়ে অপব্যবহার বন্ধ করাই এর উদ্দেশ্য। হোয়াটসঅ্যাপে এখন আর ইউজারের ওয়ান-ভিউ ফটো বা ভিডিওর স্ক্রিনশট নেওয়া যায় না। এবার প্রোফাইল ছবিতেও একই ফিচার চলু হতে চলেছে।

গোপনীয়তা ভঙ্গে ছবি বা চ্যাটের স্ক্রিনশট যথেষ্ট। বেশিরভাগ সময় বোঝাও যায় না, কে কখন স্ক্রিনশট নিচ্ছে। নতুন ফিচারে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট যদি কেউ নেয়, তাহলে কোনো অ্যালার্ট বা সতর্কবার্তা পাঠানো হবে না। তবে প্রোফাইল পিকচারের স্ক্রিনশট উঠবেও না। হয় ফাঁকা দেখাবে, নয়তো প্রোফাইল পিকচারের অংশটুকু কালো হয়ে যাবে।

নতুন এই ফিচার এখনো চালু করেনি হোয়াটসঅ্যাপ। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চলে আসতে পারে বলে জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে গেলে একটা মেসেজ ফুটে উঠছে। সেখানে লেখা, ‘অ্যাপ সীমাবদ্ধতার কারণে স্ক্রিনশট নেওয়া যাবে না’।

প্রযুক্তি বিশেষজ্ঞরা হোয়াটসঅ্যাপের এই টুল যাচাই করে দেখেছেন। তারা বলছেন, দুর্দান্ত কাজ করছে। এতে ইউজারের গোপনীয়তা বাড়বে। পাশাপাশি এর লক্ষ্য করা গিয়েছে, চ্যাট উইন্ডো থেকে কনট্যাক্টে ক্লিক করে প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়া যাচ্ছে। 

হোয়াটসঅ্যাপের এই ফিচারের নাম হতে চলেছে ‘স্ক্রিনশট টুল ব্লকার’। হোয়াটসঅ্যাপ এখনও পর্যন্ত প্রাইভেসি ফিচারের সেটিংস পরিবর্তন করার অপশন দেয়নি। ফলে গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে এখনও বেশ কিছু কাজ বাকি। ফেসবুকে ‘প্রোফাইল পিকচার গার্ড’ নামে একইরকমের একটি ফিচার রয়েছে, যা অন্য ইউজারদের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়া থেকে আটকায়।  

মন্তব্য (০)





image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

১

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

image

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় ...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...

image

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন...

  • company_logo