ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ হলিউড তারকা উইল স্মিথ অন্য ধর্মের অনুসারী হলেও পবিত্র কোরআন মুগ্ধ করেছে তাকে। গত বছর রমজানে ধর্মগ্রন্থটি পড়ে এই অনুভূতি হয় তার। মঙ্গলবার (১৯ মার্চ) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ প্রসঙ্গে স্মিথ বলেন, আমি সরলতা ভালোবাসি; আল কোরআন স্পষ্ট; এটি পুরো স্বচ্ছ।
এ নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। এটির সারমর্ম স্পষ্ট এবং খুবই সুন্দর। তিনি আরও বলেন, আমি খুব অবাক হলাম যখন দেখলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনও ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এরপর ঈসা ও ঈসমাইলের সঙ্গে তার বিভক্তি। এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল। স্মিথ বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশুগুলোর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন।
তিনি রসিকতার ছলে বলেন, আমার মনে হয় আমি পূর্বের জীবনে দৈত্য ছিলাম। মনে হচ্ছে আমি আমার বাড়িতে রয়েছি। বিষয়টি আমি পছন্দ করছি। হলিউডের সুপারস্টার স্মিথ। বিশ্বজুড়েও পরিচিতি রয়েছে। তবে তা আরও ছড়ায় বছর দুয়েক আগে অস্কারের আসরে। স্ত্রীকে নিয়ে অপমান সূচক মন্তব্য করায় ক্রিস রককে কষে চড় মেরেছিলেন তিনি। এই চড়-কাণ্ড তাকে আরও জনপ্রিয় করে তুলেছিল।
নিউজ ডেস্ক : ঢালিউডের চিরযৌবনা জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানি...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্র...
বিনোদন ডেস্ক : এ মুহূর্তে ধুন্ধুমার চলছে 'কিং' সিনেম...
নিউজ ডেস্ক : ঢালিউডের বর্ষীয়ান অভিনেত্রী ববিতা ও শাকিব খান ব...
বিনোদন ডেস্ক : নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে ...

মন্তব্য (০)