• সমগ্র বাংলা

বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন না দিয়েই স্টিল মিল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শ্রমিকরা। সোমবার (১৮ মার্চ) বিকেল চারটায় সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলের শ্রমিকরা এ সড়ক বন্ধ করে। এসময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, বেআইনিভাবে বন্ধ শারমিন স্টিল মিলস লিমিটেড অবিলম্বে চালু করা, বকেয়া মজুরি পরিশোধ, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান,শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবিতে তারা এ আন্দোলন করেন। প্রায় আধা ঘন্টা তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

কারখানার শ্রমিক মিজান মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, শারমিল স্টিল মিলে প্রায় শতাধিক শ্রমিক কাজ করতো। গত দুই মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। তাদের এই বেতন পরিশোধ না করেই গত ফেব্রুয়ারি মাসে স্টিল মিলটি বন্ধ করে দেওয়া হয়। মালিক কর্তৃপক্ষ তাদের বেতন বুঝিয়ে দেওয়ার আশ্বাস বারবার দিলেও এখনো পর্যন্ত তারা তা পরিশোধ করে দিচ্ছে না। এর ফলে পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের।

তাই বাধ্য হয়ে তারা সড়কে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে শারমিন স্টিল মিলের মালিকপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ঘটনাস্থলে আসা শিল্পাঞ্চল পুলিশ (অঞ্চল-৪) নারায়ণগঞ্জ এর এএসআই ফরিদ বলেন, সড়ক অবরোধ করে আন্দোলন করায় যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছিল। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি।

তাদের বেতন বুঝিয়ে দেওয়ার বিষয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলবো। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা এই আন্দোলন করেন। খবর পাওয়া মাত্রই আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম,...

ফরিদপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতি...

image

ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের 'হাসপ...

image

গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজ...

বগুড়া প্রতিনিধিঃ শিবগঞ্জ এবং মোকামতলার চারটি ইউনিয়নের ...

image

গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo