• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজা ইস্যুতে বাইডেনের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  গাজা যুদ্ধে ইসরাইলের দৃষ্টিভঙ্গি ‘দেশটিকে সাহায্য করার চেয়ে বেশি ক্ষতি করছে’ বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাতকারে ইসরাইলকে উদ্দেশ করে তিনি আরও বলেছিলেন, ‘গৃহীত পদক্ষেপের ফলস্বরূপ নিরাপরাধ প্রাণ হারানোর বিষয়ে আরও মনোযোগ দিতে হবে’। 

তবে গাজা ইস্যুতে বাইডেনের দেওয়া এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার পলিটিকোকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বাইডেনের মন্তব্যকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন। 

সাক্ষাতকারে নেতানিয়াহু বলেন, ‘যদি তিনি (বাইডেন) বোঝাতে চান যে, আমি সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে ব্যক্তিগত নীতি অনুসরণ করছি, সংখ্যাগরিষ্ঠ ইসরাইলিদের ইচ্ছা এবং এটি ইসরাইলের স্বার্থে আঘাত করছে, তাহলে উভয় ক্ষেত্রেই তিনি ভুল’। 

বরং তার নীতিগুলো ‘ইসরাইলের বেশির ভাগ জনগণ সমর্থন করেন’ বলে জানান নেতানিয়াহু। বলেন,‘হামাসের বাকি সদস্যদের ধ্বংস করার জন্য আমি যে পদক্ষেপ নিচ্ছি তা এ দেশের জনগণ সমর্থন করে’।

নেতানিয়াহু আরও বলেন, ‘ইসরাইলের সংখ্যাগরিষ্ঠ জনগণ আগের মতো ঐক্যবদ্ধ এবং তারা বোঝে ইসরাইলের জন্য কী ভালো’। 

মন্তব্য (০)





image

ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নীতি নিয়ে য...

image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

image

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...

image

পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৪

নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...

image

মার্কিন-ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেত...

নিউজ ডেস্ক : উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন...

  • company_logo