• প্রশাসন

কুড়িগ্রামে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাল পুলিশ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ আজ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে স্বাধীনতার মহান স্থপতি,বাঙালি জাতির মুক্তির মহানায়ক, আমাদের জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মোঃ হামিদুল হক খন্দকার ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য জনাব মোঃ বিপ্লব হাসান পলাশ। এরপর জেলা আওয়ামীলীগের পক্ষে জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী,  সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলামসহ সর্ব পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অফিস প্রধানবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবৃন্দ সহ কুড়িগ্রামের সর্বস্তরের নাগরিকবৃন্দ। পুলিশ বিভাগের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে জাতির পিতা সহ স্বাধীনতা সংগ্রামে সকল শহিদ ও ১৫ আগস্টে জাতির পিতার পরিবারের সকল শহিদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়।

 

 

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo